হোম / জাতীয় / ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, নতুন আ...
জাতীয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৫

ডেস্ক রিপোর্ট
২৯ অক্টোবর, ২০২৬ | ০৫:০১ অপরাহ্ন
৭৭ বার পঠিত
ফন্ট:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১ হাজার ৩১৫ জন রোগী শনাক্ত হয়েছেন।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১ হাজার ৩১৫ জন রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গে সারা দেশে মোট ১ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নির্দিষ্ট এই সময়ের মধ্যে শুধু নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।

শনাক্ত ও হাসপাতালে ভর্তির চিত্র তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৫১ জন এবং নিশ্চিত হাম নিয়ে ৬৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এর ফলে গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনে, যার মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৬৯৫ জন।

এছাড়াও, গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১ হাজার ৪৬৮ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন।

বিশেষজ্ঞ চিকিৎসকরা হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।

 

 

 

মাতুভূমি/এসএফ

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+