হোম / বিশ্ব / পাকিস্তানে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার...
বিশ্ব

পাকিস্তানে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বাসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৬ | ০৫:১৩ অপরাহ্ন
৫০ বার পঠিত
ফন্ট:
পাকিস্তানের সিন্ধু প্রদেশের থারপারকার জেলায় একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের মর্মান্তিক ঘটনা ঘটেছে। এতে এক অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

পাকিস্তানের সিন্ধু প্রদেশের থারপারকার জেলায় একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের মর্মান্তিক ঘটনা ঘটেছে। এতে এক অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

উদ্ধারকর্মীদের সূত্রে জানা যায়, পিপলস প্রাইমারি হেলথকেয়ার ইনিশিয়েটিভ (পিপিএইচআই) পরিচালিত ওই অ্যাম্বুলেন্সটিতে কর্মীরা অক্সিজেন সিলিন্ডার পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ আগুন ধরে যায় এবং মুহূর্তেই সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সের ভেতরে এক অন্তঃসত্ত্বা নারী ছাড়াও পিপিএইচআইয়ের এক ডিসপেনসার, অ্যাম্বুলেন্সের চালক, এক নিরাপত্তাপ্রহরী ও অপর এক কর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দলের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ওই অন্তঃসত্ত্বা নারী এবং রোগীর সঙ্গে থাকা দুজন অ্যাটেনডেন্টও রয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দুজন মিডওয়াইফ ও একজন নারী অ্যাটেনডেন্ট। আহতদের দ্রুত উদ্ধার করে মিথির সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই জেলা প্রশাসন, উদ্ধারকারী দল ও স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, পাকিস্তানের তুলনামূলক শুষ্ক ও অনুন্নত অঞ্চল হিসেবে পরিচিত থারপারকারের বাসিন্দারা উন্নত চিকিৎসার জন্য মূলত সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও জরুরি পরিবহন ব্যবস্থার ওপর নির্ভর করে থাকেন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি সেখানকার স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+