হোম / জাতীয় / ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ...
জাতীয়

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ডেস্ক রিপোর্ট
২৯ অক্টোবর, ২০২৬ | ০৫:৩১ অপরাহ্ন
৫৭ বার পঠিত
ফন্ট:
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শান্তিময় ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শান্তিময় ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় ভোট গণনার কাজ।  

নির্বাচন চলাকালে দুপুরে ঠাকুরগাঁও সদরের দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে ভুয়া ভোটার হিসেবে উপস্থিত হওয়ায় তিন তরুণকে আটক করা হয়। আটককৃতরা হলেন— ওই মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র হিমেল ও সিয়াম এবং আলিম প্রথম বর্ষের ছাত্র মিনহাজ। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২১ আগস্ট বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করেন। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব গ্রহণের দিন থেকে তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।  

পরবর্তীতে এ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সল আমিন। তিনি ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব) প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন।  

 

 

মাতুভূমি/এসএফ

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+