হোম / জাতীয় / তাহসিফের মরদেহ উদ্ধারের দুই দিন পর হত্যা মামল...
জাতীয়

তাহসিফের মরদেহ উদ্ধারের দুই দিন পর হত্যা মামলা, বন্ধু দীপকে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
৩১ অক্টোবর, ২০২৬ | ১২:১৯ অপরাহ্ন
৭১ বার পঠিত
ফন্ট:
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরখান থানায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।

পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, তাহসিফকে হত্যা করে লাশ নদীতে ফেলে গুম করার অভিযোগে মামলাটি করা হয়েছে। এ মামলায় সন্দেহভাজন হিসেবে আহমেদ শাহরিয়ার রেজা দীপ নামে একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার দীপকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছ থেকে হেফাজতে নিয়েছে নৌ পুলিশ। তিনি তাহসিফের পরিচিত ছোট ভাই হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ। রাত ১টা ৩৫ মিনিটে তিনি বাসায় ফেরার কথা জানিয়ে মাকে মোবাইলে বার্তা (এসএমএস) পাঠালেও পরবর্তীতে আর ফেরেননি।

পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করে নৌ পুলিশ। প্রাথমিকভাবে পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তাহসিফের সঙ্গে থাকা আইফোনের সূত্র ধরে পরবর্তীতে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+