হোম / খেলাধুলা / ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে অনৈতিক সম্পর...
খেলাধুলা

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের চাঞ্চল্যকর অভিযোগ

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট, ২০২৬ | ০২:১৫ পূর্বাহ্ন
৮৮ বার পঠিত
ফন্ট:
বিশ্বকাপের স্বত্ব বেসরকারীকরণের উদ্যোগ নিয়ে কোণঠাসা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবার নতুন বিতর্কে জড়িয়েছেন।

বিশ্বকাপের স্বত্ব বেসরকারীকরণের উদ্যোগ নিয়ে কোণঠাসা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবার নতুন বিতর্কে জড়িয়েছেন। ফিফা ইভেন্ট বয়কটের হুমকির মুখে থাকা এই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এবার ‘বিয়েবহির্ভূত সম্পর্ক’ ও পদের অপব্যবহারের অভিযোগ উঠেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ থেকে ২০১৬ সালে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সাধারণ সম্পাদক থাকাকালে নিজের এক জুনিয়র সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়ান ইনফান্তিনো। অভিযোগ রয়েছে, পরবর্তী সময়ে সেই নারীকে উয়েফা থেকে ছয় অঙ্কের বিপুল অর্থ দেওয়া হয় এবং তাকে আকর্ষণীয় পদোন্নতিও দেওয়া হয়। বিবাহিত ইনফান্তিনো চার সন্তানের জনক।

তবে এসব অভিযোগ একবাক্যে প্রত্যাখ্যান করেছেন ইনফান্তিনোর মুখপাত্র। তিনি বলেন, “ফিফা সভাপতি সব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করছেন। এসব দাবি সম্পূর্ণ অসত্য ও মানহানিকর। ফিফা বা উয়েফার কোনো কর্মী কখনো তাঁর বিরুদ্ধে এমন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেননি।”

অন্যদিকে উয়েফা নিশ্চিত করেছে যে, সংশ্লিষ্ট নারীকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছিল এবং তা স্থানীয় একটি বিজনেস স্কুলে এমবিএ সম্পূর্ণ করার ফি হিসেবে পরিশোধ করা হয়। তবে তৎকালীন বিধিমালা অনুযায়ী সেই লেনদেন বৈধ ছিল উল্লেখ করে উয়েফা জানায়, পরবর্তীতে তাদের নিয়মকানুন আরও কঠোর ও আধুনিক করা হয়েছে।

বিশ্বকাপের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ক্ষুব্ধ ইউরোপের দেশগুলো এখনও ফিফার ইভেন্ট বয়কটের হুমকি প্রত্যাহার করেনি। বিষয়টি নিয়ে তিনি ক্ষমা চেয়ে পদত্যাগ এড়ানোর চেষ্টা করলেও বিশ্ব ফুটবল মূলত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ইউরোপীয় ফুটবল সংস্থাগুলো তাঁর বিপক্ষে অবস্থান নিলেও দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন (কনমেবল), আফ্রিকান ফুটবল কনফেডারেশন (কাফ), মেক্সিকো ও আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন প্রকাশ্যে ইনফান্তিনোর প্রতি সমর্থন ব্যক্ত করেছে। এই রাজনৈতিক উত্তাপের মাঝেই এবার তাঁর পুরোনো ব্যক্তিগত জীবনের বিতর্ক সামনে এলো।

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+