হোম / বিশ্ব / ‘সেক্স মন্ত্রণালয়’ প্রস্তাব নিয়ে আর্মেনিয়া...
বিশ্ব

‘সেক্স মন্ত্রণালয়’ প্রস্তাব নিয়ে আর্মেনিয়ার পার্লামেন্টে হাতাহাতি ও চেয়ার নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৬ | ০৪:২০ অপরাহ্ন
৬১ বার পঠিত
ফন্ট:
‘সেক্স মন্ত্রণালয়’ বা যৌনতা মন্ত্রণালয় গঠনের একটি বিতর্কিত প্রস্তাবকে কেন্দ্র করে আর্মেনিয়ার পার্লামেন্টে আইনপ্রণেতাদের মধ্যে তুমুল সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

‘সেক্স মন্ত্রণালয়’ বা যৌনতা মন্ত্রণালয় গঠনের একটি বিতর্কিত প্রস্তাবকে কেন্দ্র করে আর্মেনিয়ার পার্লামেন্টে আইনপ্রণেতাদের মধ্যে তুমুল সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ ঘটনায় কিল-ঘুষি, লাথি ও চেয়ার ছোড়াছুড়ির পাশাপাশি অধিবেশনকক্ষ ও করিডোরেও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা গেছে, চলতি বছরের শুরুতে বিরোধী দল ‘স্ট্রং আর্মেনিয়া পার্টি’ নির্বাচনে জয়ী হলে দেশে ‘কোনো অসন্তুষ্ট নারী থাকবে না’—এমন প্রতিশ্রুতি দিয়ে ‘সেক্স মন্ত্রণালয়’ প্রতিষ্ঠার প্রস্তাব দেয়। তাদের দাবি ছিল, মধ্যবয়সী নারীদের রাজনৈতিক তৎপরতা ও অসন্তুষ্টি দূর করতে এ মন্ত্রণালয় প্রয়োজন। গত বৃহস্পতিবার পার্লামেন্টে এই প্রস্তাব নিয়ে বিতর্কের সময় ক্ষমতাসীন ‘সিভিল কন্ট্রাক্ট পার্টি’র সংসদ সদস্য তারন চাখোয়ান বিরোধী দলের সমালোচনা করলে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

পরিস্থিতি একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষের সময় সংসদ সদস্যদের একে অপরকে ঘুষি ও লাথি মারতে দেখা যায়। এমনকি পার্লামেন্টের ডেপুটি স্পিকার ও ক্ষমতাসীন দলের সদস্য ভাহাগন আলেকসানিয়ান বিরোধী আইনপ্রণেতাদের দিকে চেয়ার ছুড়ে মারেন। কয়েকটি টেবিল ভেঙে যাওয়াসহ মারামারির রেশ পার্লামেন্টের করিডোর পর্যন্ত গড়ায়। পরে নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কয়েকজন সংসদ সদস্যকে আহত ও ছেঁড়া পোশাকে চেম্বার ত্যাগ করতে দেখা যায়।

ঘটনার পর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান সহিংসতার নিন্দা জানালেও ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের ভূমিকার প্রতি সমর্থন জানান। অন্যদিকে বিরোধী নেতারা এই সংঘাতকে ‘পুরুষে পুরুষে স্বাভাবিক লড়াই’ বলে অভিহিত করেছেন।

এদিকে একই দিনে আলবেনিয়ার পার্লামেন্টেও একটি রিসোর্ট প্রকল্প ও বিরোধপূর্ণ আইন সংশোধনীকে কেন্দ্র করে স্মোক বোমা বিস্ফোরণ ও হট্টগোলের ঘটনা ঘটিয়েছেন বিরোধী আইনপ্রণেতারা।

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+