হোম / বিশ্ব / নাগরিকত্ব ত্যাগে রেকর্ডের মুখে যুক্তরাষ্ট্র
বিশ্ব

নাগরিকত্ব ত্যাগে রেকর্ডের মুখে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০১ নভেম্বর, ২০২৬ | ০৩:২১ অপরাহ্ন
৫১ বার পঠিত
ফন্ট:
চলতি বছরের প্রথম নয় মাসেই রেকর্ড স্পর্শ করার কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের ঘটনা। এ সময় হাজার হাজার মার্কিন নাগরিক স্বেচ্ছায় নিজেদের নাগরিকত্ব কিংবা স্থায়ী বসবাসের অধিকার বর্জন করেছেন।

চলতি বছরের প্রথম নয় মাসেই রেকর্ড স্পর্শ করার কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের ঘটনা। এ সময় হাজার হাজার মার্কিন নাগরিক স্বেচ্ছায় নিজেদের নাগরিকত্ব কিংবা স্থায়ী বসবাসের অধিকার বর্জন করেছেন।

আন্তর্জাতিক সাপ্তাহিক সাময়িকী ‘নিউজউইক’-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের ফেডারেল রেজিস্টারে চলতি ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে মোট ৪,৫৭৪ জন নাগরিকত্ব ত্যাগকারীর নাম তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ১,৩৩১ জন, প্রথম তিন মাসে ১,৪৬২ জন এবং দ্বিতীয় তিন মাসে ১,৭৮১ জন নাগরিকত্ব বর্জন করেন। বিগত বছরগুলোর তুলনায় এ বছর নাগরিকত্ব ছাড়ার এই প্রবণতা অস্বাভাবিক মাত্রায় বেশি।

বিশেষজ্ঞদের মতে, এই হিড়িকের পেছনে প্রধান কারণ যুক্তরাষ্ট্রের জটিল ও সর্বব্যাপী কর ব্যবস্থা। ২০১০ সালে মার্কিন কংগ্রেসে 'ফ্যাটকা' (FATCA) আইন পাসের পর বিদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের ওপর করের বোঝা ও আইনি বাধ্যবাধকতা বহুলাংশে বৃদ্ধি পায়। বিদেশে অবস্থান করলেও বিশ্বব্যাপী অর্জিত আয়ের ওপর কর পরিশোধের কড়াকড়ি বহু মানুষকে নাগরিকত্ব ত্যাগে বাধ্য করছে।

এ ছাড়া ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতা, অভ্যন্তরীণ নীতির প্রতি অসন্তোষ এবং নিজের দেশের প্রতি আবেগের কমতিও এই সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে। পাশাপাশি সম্প্রতি নাগরিকত্ব ত্যাগের আবেদন ফি ২,৩৫০ ডলার থেকে কমিয়ে ৪৫০ ডলারে নামিয়ে আনার প্রশাসনিক সিদ্ধান্তটি এ প্রক্রিয়ায় বাড়তি গতি এনেছে। ফি কমার ফলে আবেদনকারীদের দীর্ঘদিনের দ্বিধা কেটে গিয়ে তালিকা আরও দীর্ঘ হচ্ছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

 

 

 

মাতুভূমি/এসএফ

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+