হোম / বিনোদন / আদালতে হাজিরার নির্দেশ নোরাকে
বিনোদন
সুকেশের ২০০ কোটি রুপির জালিয়াতি মামলা:

আদালতে হাজিরার নির্দেশ নোরাকে

বিনোদন ডেস্ক
০১ নভেম্বর, ২০২৬ | ০৩:৩২ অপরাহ্ন
৭৭ বার পঠিত
ফন্ট:
সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতির আলোচিত মামলায় নতুন করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। এই মামলায় সুকেশের কাছ থেকে বহুমূল্য উপহার গ্রহণের অভিযোগের সূত্রে এবার তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতির আলোচিত মামলায় নতুন করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। এই মামলায় সুকেশের কাছ থেকে বহুমূল্য উপহার গ্রহণের অভিযোগের সূত্রে এবার তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামীকাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে সরকারি সাক্ষী হিসেবে নোরা ফাতেহিকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সুকেশের সঙ্গে নোরার যোগাযোগ এবং বিভিন্ন উপহার পাওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন ও তদন্ত চলছে।

সম্প্রতি বিষয়টি ফের তীব্র আলোচনায় আসে সুকেশের লেখা একটি চিঠিকে কেন্দ্র করে। গত আগস্টে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই হাতে লেখা চিঠিতে সুকেশ দাবি করেন, মরক্কোর কাসাব্লাঙ্কায় একটি বাড়ি কেনার জন্য তিনি নোরাকে কয়েক কোটি রুপি দিয়েছিলেন। শুধু তাই নয়, উপহার হিসেবে দামি প্রসাধনী ও বিলাসবহুল গাড়িও দেওয়া হয়েছিল বলে তাঁর দাবি। পাশাপাশি, তাঁদের কিছু হোয়াটসঅ্যাপ কথোপকথনও প্রকাশ্যে আনেন এই কারাবন্দী প্রতারক।

ওই চিঠিতে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের প্রসঙ্গও টেনে আনেন সুকেশ। তাঁর দাবি, জ্যাকলিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য নোরা তাঁকে নিয়মিত প্ররোচিত করতেন এবং এ বিষয়ে নোরা বেশ ঈর্ষান্বিত ছিলেন। এমনকি বিলাসবহুল জীবনযাপনের খরচ জোগাতে নোরা তাঁকে দিনে একাধিকবার ফোন করে অর্থ দাবি করতেন বলেও অভিযোগ করেন সুকেশ।

উল্লেখ্য, ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতির ওই মামলায় এর আগেও সুকেশের সংশ্লিষ্টতার অভিযোগে নোরা ফাতেহিকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও দিল্লি পুলিশ।

 

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+