হোম / খেলাধুলা / বিশ্বকাপে মেসি-রোনালদোদের ওপর হামলার ছক, পুলি...
খেলাধুলা

বিশ্বকাপে মেসি-রোনালদোদের ওপর হামলার ছক, পুলিশি নথি ফাঁসে চাঞ্চল্য

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট, ২০২৬ | ০৩:১৮ পূর্বাহ্ন
৮৫ বার পঠিত
ফন্ট:
বিশ্বকাপ ফুটবলের জমকালো উৎসবের আড়ালেই চলছিল ভয়ংকর হত্যা ও হামলার চক্রান্ত।

বিশ্বকাপ ফুটবলের জমকালো উৎসবের আড়ালেই চলছিল ভয়ংকর হত্যা ও হামলার চক্রান্ত। যুক্তরাষ্ট্রের পুলিশের একটি ফাঁস হওয়া গোপনীয় নথি অনুযায়ী, লিওনেল মেসিকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা ও গুলি বর্ষণ, ক্রিশ্চিয়ানো রোনালদোর টিম হোটেলে অনুপ্রবেশ এবং একাধিক খেলোয়াড় ও রেফারিকে প্রাণনাশের হুমকি দেওয়ার মতো চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘Informacion.es’ ও ব্রিটিশ দৈনিক ‘দ্য সান’-এর বরাত দিয়ে ‘গোল ডটকম’ এক প্রতিবেদনে এই ফাঁস হওয়া তথ্যাদি প্রকাশ করেছে। নথি অনুযায়ী, পুরো টুর্নামেন্টজুড়ে সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের আগে ডালাস বিমানবন্দরে আসা এক ফোনকলে হ্যান্ড গ্রেনেড ও এআর-১৫ রাইফেল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করে মেসি এবং দুই দলের খেলোয়াড়দের ওপর হামলার হুমকি দেওয়া হয়। এ ছাড়া আর্জেন্টিনা-মিশর ম্যাচের আগে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে শরীরে বোমা বেঁধে আটলান্টার স্টেডিয়ামে ঢুকে মেসিকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানোর ঘোষণা দেন। একই ম্যাচ চলাকালে গ্যালারিতে বোমা থাকার খবরে বিস্ফোরক বিশেষজ্ঞ দল তল্লাশি অভিযানও চালায়।

নিরাপত্তা হুমকিতে ছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও। এক সন্দেহভাজন ব্যক্তি ফিফার কর্মীর কাছে রোনালদোর হোটেলের খোঁজ নেন এবং পরবর্তীতে এক ভক্ত নিরাপত্তা বেষ্টনী ভেঙে তাঁর হোটেলে প্রবেশ করে লিফটে ওঠার চেষ্টা চালান।

তারকা খেলোয়াড়দের পাশাপাশি রেফারি ও অন্যান্য ফুটবলাররাও ছিলেন তীব্র হুমকির মুখে। আর্জেন্টিনা-মিশর ম্যাচ শেষে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের হোয়াটসঅ্যাপে ৬ হাজারের বেশি হুমকিমূলক বার্তা পান। আর ইংল্যান্ডের বিপক্ষে সুযোগ নষ্ট করায় নরওয়ের আলেকজান্ডার সোরলথ এবং পেনাল্টি মিস করে কলম্বিয়ার জন জামিন্তন কাম্পাস সরাসরি প্রাণনাশের হুমকি পান। এ ছাড়া ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর কিলিয়ান এমবাপ্পের প্রতিকৃতি পোড়ানো ও বর্ণবাদী আক্রমণের ঘটনা ঘটে।

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+