দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন রোগী।
সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে নতুন রোগী ভর্তির চিত্র নিম্নরূপ:
ঢাকা বিভাগ: ৯০০ জন
খুলনা বিভাগ: ২৯৪ জন
চট্টগ্রাম বিভাগ: ২৫২ জন
বরিশাল বিভাগ: ১৮৩ জন
রাজশাহী বিভাগ: ১৫৩ জন
ময়মনসিংহ বিভাগ: ৯৫ জন
রংপুর বিভাগ: ৭১ জন
সিলেট বিভাগ: ২২ জন
এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৩৩ জনের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি, এ বছর হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন মোট ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন ডেঙ্গুরোগী।

আপনার মতামত দিন