আবারও বাড়ানো হয়েছে রান্নার কাজে ব্যবহৃত এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম। ১২ কেজি এলপিজির দর সিলিন্ডারপ্রতি ১ হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার নতুন এই দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্যে যানবাহন চালকদের জন্য ব্যবহৃত অটোগ্যাসের প্রতি লিটারের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা করা হয়েছে। একই আদেশে বিক্রেতাদের কমিশনও কিছুটা বাড়ানো হয়েছে।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন