হোম / জাতীয় / পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মিরপুরে মেট্রোরেল স...
জাতীয়

পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মিরপুরে মেট্রোরেল স্টেশন বন্ধ

ডেস্ক রিপোর্ট
০৩ নভেম্বর, ২০২৬ | ১২:২৭ অপরাহ্ন
৪৫ বার পঠিত
ফন্ট:

রাজধানীর মিরপুরে তৈরি পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সাময়িকভাবে মেট্রোরেলের মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশন বন্ধ রাখা হয়েছে।

এলাকাবাসী জানান, মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোল চত্বর ও এর আশপাশের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।

আরো পড়ুন

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনের নিচে গিয়ে অবস্থান নেয়।

এ কারণে মিরপুর-১০, মিরপুর-১১ এবং পল্লবী স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেয় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। এই সময়ে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল অব্যাহত থাকলেও এই তিনটি স্টেশনে কোনো ট্রেন থামেনি। 

এদিকে, মিরপুরে পোশাক শ্রমিকদের সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল এক প্রকার বন্ধ রয়েছে। এ কারণে যাত্রীদের পড়তে হয়েছে দুর্ভোগে। পুলিশ আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

গত ২-৩ দিন ধরে মিরপুর, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে কাজ বাদ দিয়ে বিভিন্ন পোশাক তৈরির প্রতিষ্ঠানের শ্রমিকরা আন্দোলন করছেন।

 

মাতুভূমি/এএইচ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+