হোম / বিনোদন / পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিনোদন
ব্যবসায়ী নাসির উদ্দিনের মামলায়-

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিনোদন ডেস্ক
০৪ নভেম্বর, ২০২৬ | ০৫:৫৯ অপরাহ্ন
৩৬ বার পঠিত
ফন্ট:
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। অন্যদিকে পরীমনির আইনজীবী আদালতে উপস্থিত না থাকার জন্য সময়ের আবেদন করে জানান যে, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। শুনানি শেষে আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে পরীমনির জামিন বাতিল করেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর আগে ২০২৪ সালের ২৬ জানুয়ারি এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিল আদালত। সে সময়ও পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং পরবর্তীতে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেছিলেন।

মামলার বিবরণে জানা যায়, পিবিআই ঢাকা জেলার পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা মো. মনির হোসেন পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। তবে অপর আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পরবর্তী সময়ে আদালত পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরীমনি ও জিমকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। ওই বছরের ২৫ জুন তারা আদালতে হাজির হয়ে জামিন নিয়েছিলেন।

 

 

 

মাতুভূমি/এসএফ

ব
বিনোদন ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+