হোম / সারাদেশ / শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি ন...
সারাদেশ

শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর

শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ
০৪ নভেম্বর, ২০২৬ | ০৫:০১ অপরাহ্ন
৩৬ বার পঠিত
ফন্ট:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া সেই নবজাতক শিশুটিকে নিরাপদ আশ্রয় ও সুচিকিৎসার জন্য রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, গত মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার জাল মাছমারি ঈদগাহের সামনে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত শিশুটির দায়িত্ব গ্রহণ করে এবং তার সুচিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করতে উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে বুধবার নবজাতকটিকে রাজশাহীর ছোটমনি নিবাসে পাঠানো হয়। প্রশাসনের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগে শিশুটি এখন সম্পূর্ণ নিরাপদ আশ্রয়ে থেকে প্রয়োজনীয় পরিচর্যার সুযোগ পাচ্ছে।

 

 

 

মাতুভূমি/এসএফ

শ
শাহ্ আলম, চাঁপাইনবাবগঞ্জ

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+