দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে কেবল হামে আক্রান্ত হয়ে এই সময়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি। বুধবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ৭৭ শিশু এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩২৫ জন; অর্থাৎ এই এক দিনে মোট ১ হাজার ৪০২ শিশু আক্রান্ত হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২০৬ শিশু এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ১৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশব্যাপী হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১০৫ শিশু এবং বাকি ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ১৫০ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে মোট ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন রোগী, যার মধ্যে ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
মাতুভূমি/এসএফ

আপনার মতামত দিন