হোম / আইন-আদালত / ডিবি হেফাজতে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা...
আইন-আদালত

ডিবি হেফাজতে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী

ডেস্ক রিপোর্ট
০৪ নভেম্বর, ২০২৬ | ০৩:২৭ অপরাহ্ন
১ বার পঠিত
ফন্ট:
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে মহানগর গোয়েন্দা (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে মহানগর গোয়েন্দা (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি’র কার্যালয় থেকে তাকে হেফাজতে নেয় ডিবি পুলিশ। ডিবি প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তবে এখনো তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার বা আটক দেখানো হয়নি। মূলত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, ইকবাল সোবহান চৌধুরী বর্তমানে দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+