হোম / আইন-আদালত / বিকাশ-নগদ-রকেটের বাড়তি চার্জ কেন অবৈধ নয়? হাই...
আইন-আদালত

বিকাশ-নগদ-রকেটের বাড়তি চার্জ কেন অবৈধ নয়? হাইকোর্টে রুলের শুনানি কাল

ডেস্ক রিপোর্ট
০২ নভেম্বর, ২০২৬ | ০১:৪৫ অপরাহ্ন
২৪ বার পঠিত
ফন্ট:
গ্রাহকদের কাছ থেকে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া কেন অবৈধ, অসাংবিধানিক এবং আইনবিরোধী ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে জারি করা রুলের শুনানির জন্য আগামী কাল দিন ধার্য করেছেন হাইকোর্ট।

সোমবার (২ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব।

এর আগে আইনজীবী ওবায়দুল্লাহ আল মামুন সাকিবের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের একই বেঞ্চ (বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিম) সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছিলেন।

রুলে এমএফএস সেবার ক্ষেত্রে অতিরিক্ত চার্জ রোধ, গ্রাহক সুরক্ষা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে একটি স্বতন্ত্র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আইন প্রণয়ন কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। বিশেষ করে দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ন্যায্য ও সাশ্রয়ী মূল্যে এমএফএস সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয় রিটে।

অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+