হোম / আইন-আদালত / সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা: বন্...
আইন-আদালত

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা: বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট
০৩ নভেম্বর, ২০২৬ | ০৩:৩২ অপরাহ্ন
২৫ বার পঠিত
ফন্ট:
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের পুনরায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের পুনরায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

চার দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) আসামিকে আদালতে হাজির করে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড চায় নৌ-পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, প্রথম দফার রিমান্ডে আসামি কিছু প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেলেও গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। ঘটনার রাতে নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে অবস্থানের সময় দীপ কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন—তা সিসিটিভি ফুটেজ ও সিডিআর পর্যালোচনার মাধ্যমে শনাক্ত করা, হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচন, মূল অপরাধীদের গ্রেপ্তার এবং আলামত উদ্ধারের স্বার্থে তাকে পুনরায় রিমান্ডে নেওয়া প্রয়োজন ছিল।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় তাহসিফকে বাসা থেকে ডেকে নিয়ে যান দীপ। পরদিন ২৮ অক্টোবর বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাহসিফের বাবা উত্তরখান থানায় হত্যা মামলা দায়ের করার পর বন্ধু দীপকে গ্রেপ্তার করে নৌ-পুলিশ।

 

 

 

মাতুভূমি/এসএফ

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+