হোম / সারাদেশ / চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল...
সারাদেশ

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তিনজনের, আহত অন্তত ১৫

চাঁদপুর প্রতিনিধি
১০ আগস্ট, ২০২৬ | ১১:০৯ অপরাহ্ন
৫২ বার পঠিত
ফন্ট:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় যাত্রীবাহী বাস ও হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন।

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় যাত্রীবাহী বাস ও হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫জন।

মঙ্গলবার (১১আগস্ট) সকালে বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি ঢাকাগামী ‘আল-আরাফাহ পরিবহন’-এর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের তীব্র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহন সড়কের ওপর ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও ফায়ার সার্ভিস ও পুলিশের তৎপরতায় পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেছে। হতাহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস ও পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চ
চাঁদপুর প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+