হোম / সারাদেশ / গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই য...
সারাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের করুণ মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
১১ আগস্ট, ২০২৬ | ১১:০৬ অপরাহ্ন
৫৫ বার পঠিত
ফন্ট:
গোপালগঞ্জের কাশিয়ানীতে রেললাইনে ঘুমিয়ে থাকা অবস্থায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জের কাশিয়ানীতে রেললাইনে ঘুমিয়ে থাকা অবস্থায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১আগস্ট) মধ্যরাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মহেশপুর ইউনিয়নের বায়ৈখোলা গ্রামের হাসিব গাজী এবং নোয়াপাড়া গ্রামের মেহেদী শেখ।

রেলওয়ে পুলিশ জানায়, তীব্র গরমের কারণে স্বস্তি পেতে রাতে তারা দুজন রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় খুলনাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেন তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তারা মারা যান।

খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে।

গ
গোপালগঞ্জ প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+