হোম / বিশ্ব / যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিবর্ষণ: শিশুসহ নিহ...
বিশ্ব

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিবর্ষণ: শিশুসহ নিহত ২, আহত ৫

Super Admin
২৬ জুলাই, ২০২৬ | ১০:৫৮ অপরাহ্ন
৬৫ বার পঠিত
ফন্ট:
আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে অবস্থিত বিখ্যাত ‘স্পেস নিডল’ পর্যবেক্ষণ টাওয়ারের কাছে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত এবং শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে অবস্থিত বিখ্যাত ‘স্পেস নিডল’ পর্যবেক্ষণ টাওয়ারের কাছে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত এবং শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) শহরটির সিয়াটল সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। বিবিসি ও এএফপি’র প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অগ্নিনির্বাপক বিভাগ জানায়, খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে মৃত ঘোষণা করে। আহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশু ও ৫৬ বছর বয়সী এক নারী রয়েছেন। শিশুটিকে আশঙ্কামুক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও আহত নারীর অবস্থা আশঙ্কাজনক। আহত অন্য এক ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকিদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানায়নি উদ্ধারকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে সিয়াটল পুলিশ জানায়, ঘটনার সময় একাধিক বন্দুকধারী উপস্থিত থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে পুরো এলাকা ঘিরে রেখে বিস্তারিত তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সময় সিয়াটল সেন্টারে শত শত খাবারের স্টল ও সাংস্কৃতিক আয়োজনে সমৃদ্ধ অত্যন্ত জনপ্রিয় খাবার উৎসব ‘বাইট অব সিয়াটল’ চলছিল। জনাকীর্ণ এ উৎসবে হঠাৎ গুলির ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।
S
Super Admin

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+