হোম / জাতীয় / দেশে হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১০...
জাতীয়

দেশে হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১০৫

Super Admin
২৭ জুলাই, ২০২৬ | ০৩:৫৫ পূর্বাহ্ন
৬৩ বার পঠিত
ফন্ট:
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর সংক্রামক এ রোগে দেশে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮২৫ জনে। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৭৩০ শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৫ শিশু মারা গেছে। অর্থাৎ এই সময়সীমার মধ্যে হাম ও এর উপসর্গে দেশে মোট ৮২৫ শিশুর প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনে, যার মধ্যে নিশ্চিত হাম রোগী ১৫ হাজার ৫৫৫ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন রোগী। চিকিৎসা শেষে ইতোমধ্যে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
S
Super Admin

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+