হোম / সারাদেশ / নারায়ণগঞ্জে এআইইউবি শিক্ষার্থী সীমান্ত হত্যা...
সারাদেশ

নারায়ণগঞ্জে এআইইউবি শিক্ষার্থী সীমান্ত হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ আগস্ট, ২০২৬ | ০৩:২৫ পূর্বাহ্ন
৬৫ বার পঠিত
ফন্ট:
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) সিএসই বিভাগের শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) সিএসই বিভাগের শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৭ আগস্ট) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— অনিক, আকাশ ও চান্ডি বাবু। তাঁদের বিরুদ্ধে ছিনতাই, হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

২০২৪ সালের ১২ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে দেওভোগ মিন্নত আলী শাহ সাহেবের মাজারের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন সীমান্ত। ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও ১,৮০০ টাকা ছিনিয়ে নেয়।

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর রাতে তাঁর মৃত্যু হয়।

চাঞ্চল্যকর এ মামলায় ২৭ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সীমান্ত দেওভোগ এলাকার মো. আলম পারভেজের ছেলে।

ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+