হোম / জাতীয় / বঙ্গভবনে দাপ্তরিক কাজ শুরু করলেন ভারপ্রাপ্ত র...
জাতীয়

বঙ্গভবনে দাপ্তরিক কাজ শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

Super Admin
২৮ জুলাই, ২০২৬ | ০১:২৩ পূর্বাহ্ন
৭৬ বার পঠিত
ফন্ট:
বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে নিজের দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে নিজের দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম বঙ্গভবন সফর ও কাজ শুরু করা।

মঙ্গলবার সকাল সোয়া ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এ তাঁকে স্বাগত জানায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল। সেখান থেকে তাঁকে গার্ড অব অনার প্রদানের মূল মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে পিজিআর-এর একটি চৌকস দল তাঁকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।

পরে বঙ্গভবনের অক্টাগনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম।

অভ্যর্থনা পর্ব শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তাঁর কার্যালয়ে গিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব বঙ্গভবনের সার্বিক কার্যক্রম ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে তাঁকে অবহিত করেন।

S
Super Admin

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+