হোম / খেলাধুলা / বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখেন ক্যান...
খেলাধুলা

বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখেন ক্যানিজিয়া

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট, ২০২৬ | ১১:২৩ অপরাহ্ন
৭৯ বার পঠিত
ফন্ট:
বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম বরাবরই মুগ্ধ করেছে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানিজিয়াকে।

বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম বরাবরই মুগ্ধ করেছে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানিজিয়াকে। ঢাকায় এসে এ দেশের ফুটবল আবেগ খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সাবেক এই তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের ফুটবল, জাতীয় দলের ভবিষ্যৎ, হামজা চৌধুরী ও আর্জেন্টিনার ফুটবল নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন তিনি।

ভৌগোলিকভাবে হাজার হাজার মাইল দূরে হলেও আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের আবেগ ও ভালোবাসাকে বিরল এক বন্ধন হিসেবে দেখছেন ক্যানিজিয়া। বিশেষ করে বিশ্বকাপে বাংলাদেশি সমর্থকদের উদ্‌যাপন তাকে সবসময় বিস্মিত করে।

বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা নিয়ে আশাবাদী ক্যানিজিয়া জানান, ৪৮ দলের নতুন ফরম্যাট বাংলাদেশের মতো উঠতি দেশগুলোর জন্য বড় সুযোগ। তবে বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রতিভা বিকাশে নজর দিতে হবে। তার মতে, শুধু দেশীয় ফুটবল নয়, বাংলাদেশি ফুটবলারদের ইউরোপের বিভিন্ন প্রতিযোগিতায় খেলার পথ তৈরি করতে হবে।

ইংলিশ লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীকে জাতীয় দলের জন্য বড় সম্পদ উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক মানের সাফল্য পেতে ইউরোপীয় লিগে আরও বেশি ফুটবলারের অংশগ্রহণ জরুরি।

মেসি, ম্যারাডোনা ও পেলের মধ্যে কে সেরা—এমন প্রশ্নে তিনজনকেই সর্বকালের সেরা হিসেবে আখ্যা দেন তিনি। তবে ম্যারাডোনা ও মেসি দুজনই আর্জেন্টিনার হওয়ায় তা দেশের জন্য বড় গর্বের বলে মনে করেন ক্যানিজিয়া। এছাড়া ২০০২ বিশ্বকাপে নিজের বিতর্কিত লাল কার্ড পাওয়াকে রেফারির ভুল সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে ক্যানিজিয়া জানান, এখনও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পাননি, তবে ভবিষ্যতে সুযোগ এলে তা ভেবে দেখবেন। বিশ্বখ্যাত এই তারকা মনে করেন, পথ কঠিন হলেও বাংলাদেশের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখার অধিকার আছে—যার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও আন্তর্জাতিক সংযোগ।

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+