হোম / খেলাধুলা / নতুন নিয়মে লাল কার্ড ছাড়াই মাঠ ছাড়তে হলো ন...
খেলাধুলা

নতুন নিয়মে লাল কার্ড ছাড়াই মাঠ ছাড়তে হলো নেইমারকে

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট, ২০২৬ | ১১:৫৬ অপরাহ্ন
৮১ বার পঠিত
ফন্ট:
মাঠে সময় অপচয় বন্ধে ফুটবলে চালু হওয়া নতুন নিয়মের প্রথম শিকার হলেন ব্রাজিলিয়ান তারকা ও সান্তোস অধিনায়ক নেইমার জুনিয়র।

মাঠে সময় অপচয় বন্ধে ফুটবলে চালু হওয়া নতুন নিয়মের প্রথম শিকার হলেন ব্রাজিলিয়ান তারকা ও সান্তোস অধিনায়ক নেইমার জুনিয়র। তবে এই ঘটনায় তার ব্যক্তিগত কোনো ভুল ছিল না; মূলত নিয়মের ফাঁদে পড়ে ১ মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হয় তাকে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো দলের গোলরক্ষক মাঠে চিকিৎসা নিলে খেলা পুনরায় শুরু হওয়ার পর প্রতিপক্ষ ফুটবলারকে ১ মিনিটের জন্য বাইরে থাকতে হবে। কোন খেলোয়াড় বাইরে যাবেন, তা নির্ধারণের জন্য কোচ পাবেন মাত্র ১০ সেকেন্ড সময়। যদি নির্ধারিত সময়ের মধ্যে কোচ নাম চূড়ান্ত করতে ব্যর্থ হন, তবে স্বয়ংক্রিয়ভাবে দলের অধিনায়ককে ১ মিনিটের জন্য মাঠ ছাড়তে হবে।

ব্রাজিলিয়ান সিরি আ-তে ভাস্কো দা গামার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সান্তোসের জয়ের ম্যাচে এই ঘটনাটি ঘটে। ম্যাচের এক পর্যায়ে সান্তোসের গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও চোট পেয়ে চিকিৎসা নেন। নিয়ম অনুযায়ী ১০ সেকেন্ডের মধ্যে খেলোয়াড় নির্দিষ্ট করতে ব্যর্থ হন সান্তোস কোচ অ্যালেক্সি স্তিভাল (কুকা)। ফলে অধিনায়ক হিসেবে বাধ্য হয়ে নেইমারকে ১ মিনিটের জন্য মাঠের বাইরে গিয়ে অবস্থান নিতে হয়।

উল্লেখ্য, সময়ক্ষেপণ রোধে এই নতুন নিয়মটি পরীক্ষামূলকভাবে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ব্রাজিলের লিগসহ বিভিন্ন টুর্নামেন্টে চালু করা হয়েছে। পর্যালোচনা শেষে পরবর্তীতে এটিকে স্থায়ী রূপ দেওয়া হতে পারে।

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+