হোম / জাতীয় / বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে স...
জাতীয়

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের তিন বছরের কারাদণ্ড

Super Admin
২৮ জুলাই, ২০২৬ | ০২:২৫ পূর্বাহ্ন
৭৫ বার পঠিত
ফন্ট:
সম্পদের বিবরণী দাখিল না করার দায়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সম্পদের বিবরণী দাখিল না করার দায়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এস কে সুর চৌধুরীকে ঢাকার আদালত চত্বরে নিয়ে আসা হয়। পরে বেলা পৌনে ১১টার দিকে তাঁকে এজলাসের আসামির কাঠগড়ায় তোলা হয় এবং বিচারক রায় পাঠ করে শোনান।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই থেকে তিনি কারাবন্দী রয়েছেন।

S
Super Admin

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+