জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ আমলে নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গত ৩০জুলাই ট্রাইব্যুনালে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে মোট ৩৮জনকে আসামি করা হয়। এদের মধ্যে রয়েছেন রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং বোয়ালিয়া থানার সাবেক ওসি হুমায়ুন কবীর।
অভিযোগে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজশাহীতে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা, নির্যাতন ও হত্যায় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে। বিশেষ করে আন্দোলনকারী রায়হান আলী ও আনজুম সাকিবকে হত্যা এবং আরও বহু ছাত্র-জনতাকে গুরুতর আহত করার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে শুনানি শেষে আদালত ৩৪ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই আদেশ দেন।

আপনার মতামত দিন