হোম / খেলাধুলা / বাবার মৃত্যুর পর মেসির প্রথম গোল
খেলাধুলা

বাবার মৃত্যুর পর মেসির প্রথম গোল

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট, ২০২৬ | ০১:১৮ পূর্বাহ্ন
৭৫ বার পঠিত
ফন্ট:
বাবা হোর্হে মেসির প্রয়াণের পর মাঠে নেমে নিজের তৃতীয় ম্যাচে প্রথমবারের মতো জালের দেখা পেলেন লিওনেল মেসি।

বাবা হোর্হে মেসির প্রয়াণের পর মাঠে নেমে নিজের তৃতীয় ম্যাচে প্রথমবারের মতো জালের দেখা পেলেন লিওনেল মেসি। তবে মহাতারকার দুর্দান্ত গোলের পরও জয়ের মুখ দেখতে পারেনি ইন্টার মায়ামি।

বৃহস্পতিবার সকালে মেজর সকার লিগের (এমএলএস) অ্যাওয়ে ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন হারের পর এই ড্রয়ের মাধ্যমে প্রথম পয়েন্টের মুখ দেখল দলটি।

পেনসিলভানিয়ার সুবারু পার্কে ম্যাচের ১১তম মিনিটে ইন্ডিয়ানা ভাসিলেভের গোলে ফিলাডেলফিয়া এগিয়ে যায়। ১০ মিনিট পরই ড্যানিয়েল পিন্টারের গোলে সমতায় ফেরে মায়ামি। এর ঠিক পাঁচ মিনিট পর (২৬তম মিনিটে) বাঁ পায়ের চমৎকার নৈপুণ্যে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে চোখধাঁধানো কোণাকুণি শটে মায়ামিকে এগিয়ে নেন মেসি। চলতি এমএলএস মৌসুমে এটি তাঁর ১৩তম গোল।

বিরতির পর ৫৮তম মিনিটে নিল পিয়েরে গোল করে ফিলাডেলফিয়াকে সমতায় ফেরান। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। খেলার শেষ দিকে এক ফাউলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে ফিলাডেলফিয়ার কাভান সুলিভান ও মায়ামির ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখান রেফারি।

এই ড্রয়ের পর এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আগের মতোই দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি।

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+