হোম / সারাদেশ / এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাঁদপুরে '...
সারাদেশ

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাঁদপুরে 'অবাঞ্ছিত' ঘোষণা

চাঁদপুর প্রতিনিধি
২০ আগস্ট, ২০২৬ | ০১:৩৫ পূর্বাহ্ন
৬৭ বার পঠিত
ফন্ট:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা বিএনপি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা বিএনপি।

বুধবার চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

সমাবেশে বক্তব্য প্রদানকালে এনসিপি ও নাসীরুদ্দীন পাটওয়ারীর তীব্র সমালোচনা করে অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম বলেন, রাজনৈতিক অঙ্গনে মতপার্থক্য ও গঠনমূলক সমালোচনা গণতান্ত্রিক চর্চার অংশ হলেও তা শালীনতার মধ্যে থাকা উচিত। তবে নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যে সেই সৌজন্য বজায় রাখা হয়নি বলে তিনি অভিযোগ তোলেন এবং চাঁদপুরে তাঁকে অবাঞ্ছিত হিসেবে ঘোষণা করেন।

বিএনপি নেতার এই ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার বাসিন্দা হওয়ায় স্থানীয় রাজনীতিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর কর্মকাণ্ড ও বক্তব্য নিয়ে এর আগেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরেও শাহরাস্তিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। এবার জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতার পক্ষ থেকে একই ঘোষণা আসায় বিষয়টি নতুন করে আলোচনায় উঠে এসেছে।

চ
চাঁদপুর প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+