হোম / সারাদেশ / পেটে গজ রেখে সেলাই: রাজবাড়ীতে প্রসূতির মৃত্য...
সারাদেশ

পেটে গজ রেখে সেলাই: রাজবাড়ীতে প্রসূতির মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক
২১ আগস্ট, ২০২৬ | ০২:০০ পূর্বাহ্ন
৪৯ বার পঠিত
ফন্ট:
সিজারিয়ান অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর কনিকা মন্ডল (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সিজারিয়ান অস্ত্রোপচারের পর পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর কনিকা মন্ডল (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তদন্তে সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাঘুটিয়া গ্রামে মৃতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান স্বাস্থ্যমন্ত্রী। সাংবাদিকদের তিনি বলেন, “চিকিৎসায় অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অবহেলার কারণে একজন মায়ের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে।”

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং চিকিৎসাকেন্দ্রগুলোর আধুনিকায়নে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। সাক্ষাৎকালে তিনি নিহতের পরিবারকে ব্যক্তিগত পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ জুন ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন কনিকা মন্ডল। তবে অস্ত্রোপচারের পরপরই পেটে তীব্র ব্যথা ও শারীরিক জটিলতা দেখা দেয়। পরবর্তীতে ঢাকায় উন্নত পরীক্ষার মাধ্যমে পেটে গজ থেকে যাওয়ার বিষয়টি ধরা পড়ে এবং পুনরায় অস্ত্রোপচার করে তা বের করা হয়। দীর্ঘদিন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন থাকার পর গত বুধবার রাতে মারা যান তিন সন্তানের জননী কনিকা মন্ডল।

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+