হোম / খেলাধুলা / ৪৬ বছর বয়সে ইতালীয় ক্লাবে রোনালদিনহো, ফুটবল...
খেলাধুলা

৪৬ বছর বয়সে ইতালীয় ক্লাবে রোনালদিনহো, ফুটবলে নতুন চমক

স্পোর্টস ডেস্ক
২১ আগস্ট, ২০২৬ | ০২:০৯ পূর্বাহ্ন
৭৪ বার পঠিত
ফন্ট:
ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা জাদুকর রোনালদিনহোর খেলায় ফেরার গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যে পরিণত হলো।

ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা জাদুকর রোনালদিনহোর খেলায় ফেরার গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যে পরিণত হলো। ২০১৫ সালে ব্রাজিলীয় ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে পেশাদার ক্যারিয়ারের ইতি টানা এই কিংবদন্তি প্রায় এক যুগ পর, ৪৬বছর বয়সে ইতালির তৃতীয় সারির দল (সিরি সি) রাভেনা এফসিতে যোগ দিয়ে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন।

ফোর্লি বিমানবন্দরে পা রাখা থেকে শুরু করে মারিনা দি রাভেনার সমুদ্রসৈকতে আয়োজিত জাঁকজমকপূর্ণ উন্মোচন অনুষ্ঠান—সবখানেই বিশ্বজয়ী এই তারকাকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। একসময়ের সন্দেহপ্রবণ ভক্তরা এখন প্রিয় তারকাকে কাছে পেয়ে ক্লাবকে ঘিরে নতুন করে বড় স্বপ্ন দেখতে শুরু করেছেন।

সংবাদ সম্মেলনে নিজের প্রত্যাবর্তন নিয়ে রোনালদিনহো বলেন, “বন্ধুত্ব ও ভালোবাসাই আমাকে ফুটবল মাঠে ফিরিয়ে এনেছে। সতীর্থদের উৎসাহিত করা এবং দলকে একটি দুর্দান্ত মৌসুম উপহার দেওয়াই আমার মূল লক্ষ্য। মাঠের খেলায় অংশগ্রহণ পুরোপুরি নির্ভর করবে সভাপতি ও কোচের সিদ্ধান্তের ওপর।”

অন্যদিকে, রাভেনা এফসির সভাপতি ইগনাজিও সিপ্রিয়ানি বিষয়টি কেবল মার্কেটিং স্টান্ট বা প্রচারণার কৌশল হিসেবে দেখতে নারাজ। বরং রোনালদিনহোর মতো মহাতারকার উপস্থিতি ক্লাবটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

২০০২ বিশ্বকাপজয়ী এই ব্রাজিলীয় তারকা ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন। পেশাদার ক্যারিয়ারে ৭৮৭ ম্যাচে ২৯৯টি গোল করা এই ফুটবল জাদুকর নতুন ঠিকানায় তাঁর ক্যারিয়ারের ৩০০তম মাইফলক স্পর্শ করবেন—এমনটিই প্রত্যাশা সমর্থকদের।

 

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+