হোম / জাতীয় / বিশেষ চাহিদাসম্পন্ন ৩ ব্যক্তির হাতে প্রধানমন্...
জাতীয়

বিশেষ চাহিদাসম্পন্ন ৩ ব্যক্তির হাতে প্রধানমন্ত্রীর নিয়োগপত্র হস্তান্তর

Super Admin
৩০ জুলাই, ২০২৬ | ০১:০৮ পূর্বাহ্ন
১২৩ বার পঠিত
ফন্ট:
বিশেষ চাহিদাসম্পন্ন তিন ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিশেষ চাহিদাসম্পন্ন তিন ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তিনি আনুষ্ঠানিকভাবে এই নিয়োগপত্র হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জুলফিকার হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার অংশ হিসেবেই এই কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন—গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী। সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করতে পেরে তাঁরা উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে আয়শা আক্তার ও নীলা খাতুন শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই দুটি হাত না থাকা সত্ত্বেও নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তাঁকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

একইভাবে পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করা আয়শা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ‘ক্লাস সুপারভাইজার’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। হাত না থাকায় তিনি মুখ দিয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র গ্রহণ করেন। অন্যদিকে দৃষ্টিপ্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ‘ইউনিয়ন সমাজকর্মী’ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপত্র হস্তান্তর অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।

S
Super Admin

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+