ম্যাকাই টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই চরম ব্যাটিং ব্যর্থতায় দলের খাতায় মাত্র ১২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে টাইগাররা। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়ে যায় সফরকারী দল, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম রানের ইনিংস।
দলের পক্ষে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন শেষ উইকেটে নামা তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম। এই জুটির ৩৫বলে ২৫রানই দলের সর্বোচ্চ রানের জুটি। শেষ ব্যাটার হিসেবে শরিফুল ১৪ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন এবং ১১রান করে অপরাজিত থাকেন তাইজুল। বাংলাদেশের টপ অর্ডারের তিন ব্যাটারই রানের খাতা খুলতে ব্যর্থ হন। তাইজুল ও শরিফুল ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল মেহেদী হাসান মিরাজ (১১) ও হাসান মাহমুদ (১০)।
অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে মাত্র ১০ ওভার বল করে ১২ রান খরচায় ৬ উইকেট শিকার করেন মিচেল স্টার্ক। এ ছাড়া অধিনায়ক প্যাট কামিন্স ৩টি এবং জশ হ্যাজেলউড ১টি উইকেট লাভ করেন।

আপনার মতামত দিন