হোম / সারাদেশ / কক্সবাজারে ঢাকাগামী এসি বাসে আগুন, স্থানীয়দে...
সারাদেশ

কক্সবাজারে ঢাকাগামী এসি বাসে আগুন, স্থানীয়দের চেষ্টায় যাত্রীরা অক্ষত

নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট, ২০২৬ | ১২:০৫ পূর্বাহ্ন
৭২ বার পঠিত
ফন্ট:
কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি এসি বাসে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটেছে।

কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি এসি বাসে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২১আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিমপাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে সড়কে চলাকালে এ দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয় লোকজনের তাৎক্ষণিক সহায়তায় বাসটির জানালার কাচ ভেঙে যাত্রীদের দ্রুত নিরাপদে বের করে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাসটিতে প্রায় ২৫ থেকে ৩০জন যাত্রী ছিলেন। ঘটনার পর রামু হাইওয়ে থানার একটি দল মাত্র ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার ও মালামাল রক্ষায় সহায়তা করে। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

যাত্রীদের অভিযোগ, বাসের ভেতরে ধোঁয়া ও পোড়া গন্ধ ছড়িয়ে পড়লেও চালক বা হেলপার তাদের কোনো সতর্কবার্তা দেননি। আগুন লাগার পর তাদের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি। রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী জানান, যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+