হোম / সারাদেশ / ওসমানীনগরে ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৪
সারাদেশ

ওসমানীনগরে ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৪

সিলেট প্রতিনিধি
২২ আগস্ট, ২০২৬ | ০৫:৪৫ পূর্বাহ্ন
৯৯ বার পঠিত
ফন্ট:
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন।

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।

আজ শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ৫ থেকে ৬ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এবং হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, গত ৭ আগস্ট একই মহাসড়কের ওসমানীনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হওয়ার ঘটনার এক মাস না পেরোতেই ফের এই প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত চালাচ্ছে।

স
সিলেট প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+