হোম / সারাদেশ / মর্যাদা ও সমতার ভিত্তিতেই ভারতের সঙ্গে দ্বিপক...
সারাদেশ

মর্যাদা ও সমতার ভিত্তিতেই ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক চাই: সারজিস আলম

কক্সবাজার প্রতিনিধি
২২ আগস্ট, ২০২৬ | ১১:০১ অপরাহ্ন
৫৫ বার পঠিত
ফন্ট:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম মন্তব্য করেছেন যে, ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক অত্যন্ত জরুরি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম মন্তব্য করেছেন যে, ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক অত্যন্ত জরুরি, তবে তা হতে হবে মর্যাদা, ন্যায়বিচার, সমতা এবং পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে উল্লেখ করে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফেরত দেওয়ার দাবি জানান।

ভারতের গোয়েন্দা প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের বিভিন্ন রাজনৈতিক মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের বহিঃপ্রকাশ নয়; বরং এটি ভারতের আধিপত্যবাদী মানসিকতার প্রকাশ।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এই অবস্থানগুলোকে শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডে প্রতিফলিত করতে হবে।

দুই দেশের সম্পর্ক কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, বরং দুই দেশের জনগণ ও রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

উক্ত সভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক
কক্সবাজার প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+