হোম / খেলাধুলা / নিলামে ৩৩.৫ ডলারে বিক্রি হলো ম্যারাডোনার ‘হ্য...
খেলাধুলা

নিলামে ৩৩.৫ ডলারে বিক্রি হলো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ম্যাচের বল

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট, ২০২৬ | ১১:১৫ অপরাহ্ন
৮২ বার পঠিত
ফন্ট:
ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ও আইকনিক মুহূর্ত দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল করা ম্যাচে ব্যবহৃত ফুটবলটি ৩৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে নিলামে বিক্রি হয়েছে।

ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ও আইকনিক মুহূর্ত দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল করা ম্যাচে ব্যবহৃত ফুটবলটি ৩৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে নিলামে বিক্রি হয়েছে। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ডালাসভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশন্সের আয়োজনে এই নিলাম অনুষ্ঠিত হয়।

আর্জেন্টিনার ২-১ গোলে জেতা ১৯৮৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচের সেই ঐতিহাসিক বলটি ছিল অ্যাডিডাসের তৈরি ‘অ্যাজটেকা’। ম্যাচটিতে ম্যারাডোনা দুটি অবিস্মরণীয় গোল করেন—যার একটি হাত দিয়ে করা ‘হ্যান্ড অব গড’ এবং অন্যটি শতাব্দীর সেরা গোল হিসেবে খ্যাত একক প্রচেষ্টার সেই মহাকাব্যিক গোল। ম্যাচটির তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসের দীর্ঘ ৩৬ বছর বলটি নিজের সংগ্রহে রেখেছিলেন।

নিলামে বলটির সম্ভাব্য মূল্য ১ কোটি ডলার ধরা হলেও শেষ পর্যন্ত ৩৩.৫ মিলিয়ন ডলারে এটি বিক্রি হয়। ২০২২ সালে একই বলের একটি নিলামে দাম উঠেছিল প্রায় ২৩ লাখ ৭০ হাজার ডলার। উল্লেখ্য, ওই একই ম্যাচে ম্যারাডোনার পরিহিত জার্সিটি ২০২২ সালে প্রায় ৯৩ লাখ ডলারে বিক্রি হয়েছিল। তবে ক্রীড়া স্মারক হিসেবে এটি সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়তে পারেনি।

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+