হোম / জাতীয় / মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে লতি...
জাতীয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী

Super Admin
৩০ জুলাই, ২০২৬ | ০২:৪৬ পূর্বাহ্ন
৫৯ বার পঠিত
ফন্ট:
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরের দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে ট্রাইব্যুনালে আনা হয়। এ সময় তাঁর ভাই কাদের সিদ্দিকী তাঁর সঙ্গে ছিলেন।

এর আগে বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

উল্লেখ্য, ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে যখন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, তখন তিনি ডাক, টেলিযোগাযোগ এবং বস্ত্র ও পাটমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

S
Super Admin

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+