হোম / খেলাধুলা / টেস্ট র‍্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাং...
খেলাধুলা

টেস্ট র‍্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট, ২০২৬ | ১২:২৫ পূর্বাহ্ন
১০১ বার পঠিত
ফন্ট:
অস্ট্রেলিয়া সফরে ঐতিহাসিক টেস্ট সিরিজ ড্র করার সুবাদে আইসিসি পুরুষদের টেস্ট দলের র‍্যাঙ্কিংয়ে বড় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়া সফরে ঐতিহাসিক টেস্ট সিরিজ ড্র করার সুবাদে আইসিসি পুরুষদের টেস্ট দলের র‌্যাঙ্কিংয়ে বড় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। হালনাগাদ করা দলীয় র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে প্রথমবারের মতো টেস্টে ষষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা। এর আগে টেস্ট ফরম্যাটে কখনোই এত উঁচুতে পৌঁছাতে পারেনি বাংলাদেশ দল। বর্তমানে নাজমুল হোসেন শান্তদের রেটিং পয়েন্ট ৭৮।

আইসিসির তথ্য অনুযায়ী, ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের সৌজন্যেই মূলত এক লাফে ৩ ধাপ এগিয়ে যায় বাংলাদেশ। যদিও ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাটিং বিপর্যয়ের কারণে হেরে সিরিজ ড্র হয়, তবুও সব মিলিয়ে ৫টি রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। এর আগে ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সপ্তম স্থানে ওঠাটাই ছিল টেস্টে বাংলাদেশের সেরা অবস্থান।

এদিকে বাংলাদেশের এই অগ্রগতির ফলে এক ধাপ করে অবনতি হয়ে যথাক্রমে সপ্তম স্থানে শ্রীলঙ্কা, অষ্টম স্থানে পাকিস্তান এবং নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছে। টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি; যথাক্রমে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড।

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+