হোম / সারাদেশ / শিক্ষার্থীদের উচ্ছ্বাসে জয়নগর বালিকা উচ্চ বিদ...
সারাদেশ

শিক্ষার্থীদের উচ্ছ্বাসে জয়নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি সেলিমুজ্জামান সেলিম

গোপালগঞ্জ প্রতিনিধি
২৪ আগস্ট, ২০২৬ | ১১:৫৫ অপরাহ্ন
৬৮ বার পঠিত
ফন্ট:
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম মোল্যা কাশিয়ানীর জয়নগর বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন।

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম মোল্যা কাশিয়ানীর জয়নগর বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। তাঁকে কাছে পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস দেখা যায়।

সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ে পৌঁছালে প্রধান শিক্ষক মোহাম্মদ সালাউদ্দীন সহকর্মীদের নিয়ে সংসদ সদস্যকে স্বাগত জানান। পরে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী শ্রেণিকক্ষের বাইরে এসে তাঁকে শুভেচ্ছা জানায়।

এ সময় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

প্রিয় নেতাকে কাছে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সংসদ সদস্যের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়।

পরিদর্শনকালে কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্যা, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গ
গোপালগঞ্জ প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+