হোম / সারাদেশ / দীর্ঘ ৩ মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খু...
সারাদেশ

দীর্ঘ ৩ মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ আগস্ট, ২০২৬ | ১২:৫৯ পূর্বাহ্ন
৪১ বার পঠিত
ফন্ট:
তিন মাসের টানা নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর থেকে পুনরায় খুলে দেওয়া হচ্ছে সুন্দরবনের দুয়ার।

তিন মাসের টানা নিষেধাজ্ঞা শেষে আগামী ১ সেপ্টেম্বর থেকে পুনরায় খুলে দেওয়া হচ্ছে সুন্দরবনের দুয়ার। এদিন থেকেই সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া আহরণের সুযোগ পাবেন সাতক্ষীরার উপকূলীয় এলাকার জেলে-বাওয়ালিরা। একই সঙ্গে দেশি-বিদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সুন্দরবনের সবকটি পর্যটনকেন্দ্র। ফলে দীর্ঘদিন কর্মহীন থাকা বননির্ভর মানুষদের মধ্যে স্বস্তি ও নতুন করে বেঁচে থাকার প্রত্যাশা ফিরে এসেছে।

সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের নির্বিঘ্ন প্রজনন সুরক্ষায় প্রতিবছরের মতো এবারও ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল বন বিভাগ। এ সময় জেলে, বাওয়ালি, মৌয়ালি ও পর্যটকসহ সর্বসাধারণের প্রবেশ সম্পূর্ণ বন্ধ ছিল। জুন থেকে আগস্ট পর্যন্ত নদী-খালে মাছের ডিম ছাড়া, বন্যপ্রাণীর বংশবৃদ্ধি এবং নতুন উদ্ভিদ জন্মানোর প্রধান মৌসুম। মানুষের বিচরণ ও নৌযানের শব্দ না থাকায় এ প্রাকৃতির প্রক্রিয়া স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।

তবে বন বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছিলেন উপকূলীয় এলাকার বননির্ভর মানুষ। শ্যামনগরের গাবুরা এলাকার বাসিন্দা জিন্নাত গাজী ও বুড়িগোয়ালিনীর জেলে রিপন গাজী জানান, আয়-রোজগার বন্ধ থাকায় পরিবার চালাতে ধারদেনা ও এনজিও থেকে ঋণ নিতে হয়েছে। এখন বন খোলার সংবাদে নতুন করে আশা জেগেছে; তাই নৌকা ও জাল প্রস্তুত করছেন তারা।

জেলে-বাওয়ালিদের পাশাপাশি সুন্দরবনকেন্দ্রিক পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত নৌযান মালিক, মাঝি, শ্রমিক ও হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরাও এ সময় কর্মহীন ছিলেন। সাতক্ষীরা রেঞ্জে থাকা প্রায় ২৫০টি পর্যটন নৌযান ও তার সঙ্গে যুক্ত দেড় হাজার শ্রমিকের আয় বন্ধ ছিল।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সরকারি বনসংরক্ষক (এসিএফ) মশিউর রহমান ও বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবন সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে। নিষেধাজ্ঞা চলাকালে বন বিভাগ, কোস্ট গার্ড ও নৌ-পুলিশ যৌথভাবে নজরদারি চালিয়েছে। বন খোলার পরও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগ, কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও মৎস্য বিভাগের এই যৌথ মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

স
সাতক্ষীরা প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+