হোম / সারাদেশ / গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ ক...
সারাদেশ

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুর প্রতিনিধি
২৬ আগস্ট, ২০২৬ | ১০:২৯ অপরাহ্ন
৫১ বার পঠিত
ফন্ট:
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট বর্তমানে কাজ করছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ীর দেউলিিয়াবাড়ি এলাকার একটি ঝুটের গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে দেউলিয়াবাড়ীর ক্লাব মোড় এলাকার ওই গোডাউন থেকে হঠাৎ কালো ধোঁয়া উড়তে দেখে স্থানীয় লোকজন ও কর্মচারীরা প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার স্টেশনের তিনটি এবং সারাবো ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং নির্বাপণ কাজ অব্যাহত রয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

গ
গাজীপুর প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+