হোম / বিশ্ব / রাস্তায় রক্ত ঝরাচ্ছে শিক্ষার্থীরা, তবু চুপ কে...
বিশ্ব

রাস্তায় রক্ত ঝরাচ্ছে শিক্ষার্থীরা, তবু চুপ কেন বিজয়?

Super Admin
২২ জুলাই, ২০২৬ | ০৭:৫৪ পূর্বাহ্ন
৭৮ বার পঠিত
ফন্ট:
রাস্তায় রক্ত ঝরাচ্ছে শিক্ষার্থীরা, তবু চুপ কেন বিজয়
দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে রাজপথে নেমেছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তার সঙ্গে আন্দোলনস্থলে উপস্থিত হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের শীর্ষ নেতারাও। কিন্তু এই ইস্যুতে আশ্চর্যজনকভাবে নীরব রয়েছেন তাদের অন্যতম মিত্র তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। তার নেতৃত্বাধীন তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকারের এমন নীরবতা ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষায় (নিট) প্রশ্নফাঁসের জেরে দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে রাস্তায় মেনেছে শিক্ষার্থীরা। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। অথচ নয় বছর ধরে নিট পরীক্ষার বিরোধিতা করা তামিলনাড়ুর নতুন সরকার এখন নীরব।
ট্যাগ: #বন্যা #খবর #
S
Super Admin

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+