হোম / সারাদেশ / শ্রমিকনেতা গ্রেপ্তারের প্রতিবাদে দিনাজপুরে সব...
সারাদেশ

শ্রমিকনেতা গ্রেপ্তারের প্রতিবাদে দিনাজপুরে সব রুটে যান চলাচল বন্ধ, থানায় বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি
২৭ আগস্ট, ২০২৬ | ১২:০৯ পূর্বাহ্ন
৪৬ বার পঠিত
ফন্ট:
দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য জেলা থেকে সব রুটে যান চলাচল বন্ধ করে দিয়েছেন ক্ষুব্ধ শ্রমিকরা।

দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য জেলা থেকে সব রুটে যান চলাচল বন্ধ করে দিয়েছেন ক্ষুব্ধ শ্রমিকরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টা থেকে শহরের অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সড়কের বিভিন্ন পয়েন্টে বাস আড়াআড়িভাবে রেখে সড়ক অবরুদ্ধ করা হয়।

সড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ সব ধরনের যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে পড়েছে। এতে মহাসড়ক ও শহরের প্রবেশপথগুলোতে শত শত ট্রাক এবং যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। অবরোধের পাশাপাশি শ্রমিকরা কোতোয়ালি থানা ঘেরাও করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর নবী জানান, পূর্বের একটি মামলার ওয়ারেন্টের ভিত্তিতে শ্রমিকনেতা শেখ বাদশাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে শেখ বাদশার স্ত্রী ও তাঁর সমর্থকদের অভিযোগ, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তাঁর প্রতিদ্বন্দ্বিতা ঠেকাতে একটি কুচক্রী মহলের পরিকল্পনায় তাকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পূর্বঘোষিত তফসিল অনুযায়ী আজ বৃহস্পতিবারই ছিল সাধারণ সম্পাদক পদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই গ্রেপ্তারের ঘটনায় পুরো দিনাজপুরজুড়ে চরম উত্তেজনা ও স্থবিরতা বিরাজ করছে।

দ
দিনাজপুর প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+