হোম / খেলাধুলা / ইন্টার মায়ামির নতুন কোচ ক্রিস্টিয়ান গঞ্জালেস
খেলাধুলা

ইন্টার মায়ামির নতুন কোচ ক্রিস্টিয়ান গঞ্জালেস

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট, ২০২৬ | ০২:৩৭ পূর্বাহ্ন
৬৭ বার পঠিত
ফন্ট:
চলমান মৌসুমের মাঝেই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেস।

চলমান মৌসুমের মাঝেই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেস।

এর আগে হ্যাভিয়ের মাসচেরানো দায়িত্ব ছাড়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন গিয়েরমো হোয়োস। তবে তার অধীনে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরে যাওয়ায় এবং মাঠের পারফরম্যান্স ও নিয়মভঙ্গের সমস্যায় জর্জরিত দল নতুন এই কোচ পরিবর্তন আনল। ওয়ার্ক পারমিটের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত হোয়োস সাময়িকভাবে দায়িত্ব চালিয়ে যাবেন।

মায়ামির নতুন কোচ কিলি গঞ্জালেসের বাড়িও লিওনেল মেসির জন্মশহর রোজারিওতে। খেলোয়াড়ি জীবনে ইন্টার মিলান, ভ্যালেন্সিয়া ও জারগোসার মতো ইউরোপিয়ান ক্লাবের পাশাপাশি আর্জেন্টিনার জার্সিতে ৫৬টি ম্যাচ খেলেছেন তিনি।

২০২০ সাল থেকে কোচিং পেশায় যুক্ত হয়ে তিনি আর্জেন্টিনার তিনটি ক্লাবে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্যাসেমিরোকে দলে ভিড়িয়ে স্কোয়াড শক্তিশালী করলেও মাঠের লড়াইয়ে ধুঁকছে মায়ামি; বর্তমানে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান থেকে ১০ পয়েন্ট পিছিয়ে রয়েছে দলটি।

 

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+