হোম / সারাদেশ / টঙ্গীতে বাইকের মাঝে ‘নিথর’ তরুণী নিজেই স্বীকা...
সারাদেশ

টঙ্গীতে বাইকের মাঝে ‘নিথর’ তরুণী নিজেই স্বীকার করলেন মদ্যপানের কথা

গাজীপুর প্রতিনিধি
২৯ আগস্ট, ২০২৬ | ০৪:২১ পূর্বাহ্ন
৪৬ বার পঠিত
ফন্ট:
রাজধানীর আবদুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে মোটরসাইকেলে দুই যুবকের মাঝে ‘নিথর’ অবস্থায় দেখা যাওয়া তরুণী নিজেই মদ্যপ অবস্থায় থাকার কথা স্বীকার করেছেন।

রাজধানীর আবদুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে মোটরসাইকেলে দুই যুবকের মাঝে ‘নিথর’ অবস্থায় দেখা যাওয়া তরুণী নিজেই মদ্যপ অবস্থায় থাকার কথা স্বীকার করেছেন। শনিবার (২৯আগস্ট) দুপুরে টঙ্গী পশ্চিম থানায় পুলিশের মুখোমুখি হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার বোনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

ওই তরুণী সাংবাদিকদের বলেন, 'হ্যাঁ, আমি নিজেই মদ খেয়েছি। কেউ তো খাইয়ে দেয় নাই। ওই লোকগুলো (বাইকের) আসছে আমাকে সাহায্য করতে।'

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি মোটরসাইকেলের মাঝখানে এক তরুণীকে অত্যন্ত নিস্তেজ অবস্থায় বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয় এবং অনেকে তাকে মৃত কিংবা গুরুতর অসুস্থ বলে আশঙ্কা প্রকাশ করেন। তবে পুলিশের তৎপরতায় দ্রুতই তার পরিচয় ও বর্তমান অবস্থা পরিষ্কার হয়।

টঙ্গী পশ্চিম থানায় জিজ্ঞাসাবাদ শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকর্মীদের জানান, পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে ওই তরুণী মানসিক চাপে ছিলেন এবং নিজ বাড়িতেই মদপান করেছিলেন। মদ্যপ অবস্থায় অসুস্থ ও অচেতন হয়ে পড়ার পর পরিচিত দুই ব্যক্তি তাকে উদ্ধারের জন্য মোটরসাইকেলে তোলেন বলে দাবি করেছেন তিনি। ভাইরাল হওয়া ভিডিওর দুই আরোহীকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের ভয়ের কারণে লুকিয়ে না থেকে সামনে এসে পুলিশের জিজ্ঞাসাবাদে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

তরুণীটি দাবি করেন, মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে তিনি চাচা হিসেবে চেনেন এবং অসুস্থ হওয়ার পর তাদের ফোন করে ডেকেছিলেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তার একাধিক বিয়ের বিষয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। তার দাবি, সাবেক স্বামী শাহরিয়ার তাকে বিপদে ফেলতে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, যা তার মানসিক অশান্তিকে আরও বাড়িয়ে দিয়েছিল।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানিয়েছেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। মোটরসাইকেলের মালিকানা, ভিডিওর উৎস এবং সংশ্লিষ্ট সবার বক্তব্য যাচাই করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গ
গাজীপুর প্রতিনিধি

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+