হোম / খেলাধুলা / ফিফা দুর্নীতি: ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দ...
খেলাধুলা

ফিফা দুর্নীতি: ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট, ২০২৬ | ০৬:৩৯ পূর্বাহ্ন
৬৯ বার পঠিত
ফন্ট:
আলোচিত ফিফা দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আর্জেন্টিনার দুই স্পোর্টস মার্কেটিং নির্বাহী।

আলোচিত ফিফা দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন আর্জেন্টিনার দুই স্পোর্টস মার্কেটিং নির্বাহী। লাভজনক সম্প্রচার ও বিপণন স্বত্ব পেতে ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন বাবা হুগো হিনকিস ও ছেলে মারিয়ানো হিনকিস। বিচার এড়াতে বৃহস্পতিবার মার্কিন প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর তারা এই স্বীকারোক্তি দেন।

২০১৫সালে ফিফার দুর্নীতির বিরুদ্ধে বিশ্বব্যাপী তদন্ত শুরু হওয়ার পর হিনকিস বাবা-ছেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছিল। ওই সময় ফিফা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার মহাদেশীয় ফুটবল কনফেডারেশনগুলোতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্র সরকারের তদন্তের অংশ হিসেবে জুরিখে ফিফা কর্মকর্তাদের কার্যালয়ে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

স্থগিত প্রসিকিউশন চুক্তির (ডিপিএ) আওতায় হিনকিসদের বিরুদ্ধে আনা প্রতারণার অভিযোগ প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে ফিফা, কনকাকাফ ও কনমেবলের সঙ্গে প্রতারণার পরিকল্পনা এবং ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার বিষয়টি তারা স্বীকার করেছেন। একই সঙ্গে চুক্তির অংশ হিসেবে ৫ কোটি ডলার বাজেয়াপ্ত করতেও সম্মত হয়েছেন তারা।

আদালতের নথিপত্র অনুযায়ী, আর্জেন্টিনার স্পোর্টস মার্কেটিং কোম্পানি ‘ফুল প্লে’-এর সহ-মালিক এই বাবা-ছেলে বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার মতো টুর্নামেন্টের মিডিয়া ও বিপণন স্বত্ব নিশ্চিত করতে ফুটবল কর্মকর্তাদের কয়েক লাখ ডলার বাণিজ্যিক ঘুষ দিয়েছিলেন।

 

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+