হোম / খেলাধুলা / নাটকীয় হারে সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশ...
খেলাধুলা

নাটকীয় হারে সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশ এইচপি দলের

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬ | ০৪:৩৩ পূর্বাহ্ন
১১০ বার পঠিত
ফন্ট:
অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টপ-এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের সেমিফাইনালে নাটকীয় এক লড়াইয়ে ১ উইকেটে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল।

অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টপ-এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের সেমিফাইনালে নাটকীয় এক লড়াইয়ে ১ উইকেটে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। প্রাথমিক পর্বে ৬ ম্যাচের ৫টিতে জয় পেলেও ফাইনালে ওঠার লড়াইয়ে ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন একাডেমির কাছে শেষ ওভারে বাধাগ্রস্ত হয় ইরফান শুক্কুরের দল।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভালো সূচনা পেলেও বড় ধরনের ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ এইচপি। দলীয় ৪৯ রানে ১ উইকেট থেকে মাত্র ২১ রান যোগ করতেই ৬টি উইকেট হারিয়ে ১০১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ১৭.১ ওভারে শেষ হয় তাদের ব্যাটিং। অধিনায়ক ইরফান শুক্কুর, সাব্বির রহমান ও শামীম হোসেনরা ব্যর্থ হলেও আরিফুল ইসলাম ১৯ এবং জিসান আলম ৩০ রান করেন।

মাত্র ১০১ রানের স্বল্প পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ শেষ ওভার পর্যন্ত নিয়ে যান বোলাররা। দারুণ পারফরম্যান্স দেখিয়ে ১৫ রানে ৩ উইকেট শিকার করেন রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা রুবেল ৭ ম্যাচে ৫.৮২ ইকোনমিতে টুর্নামেন্টের সর্বোচ্চ ২৩ উইকেট শিকার করেন (দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের চেয়ে যা ১০টি বেশি)। এছাড়া বাঁহাতি স্পিনার রকিবুল ৯টি এবং পেসার রিপন মণ্ডল ৮টি উইকেট লাভ করেন।

শেষ ওভারে জয়ের জন্য ভিক্টোরিয়ার মাত্র ১ রান প্রয়োজন হলেও হাতে ছিল ২ উইকেট। ওভারের প্রথম বলেই টড মার্ফি রান আউট হলে সুপার ওভারের ক্ষীণ আশা জাগে। তবে চতুর্থ বলে লিয়াম ব্ল্যাকফোর্ড বাউন্ডারি হাঁকিয়ে ভিক্টোরিয়ার ফাইনাল নিশ্চিত করেন।

টুর্নামেন্টজুড়ে ব্যাটারদের মধ্যে বাংলাদেশ এইচপির আরিফুল ইসলাম ৭ ম্যাচে ২১৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার তিন নম্বরে অবস্থান করেন। এছাড়া সাব্বির রহমান করেন ১৮৪ রান।

স
স্পোর্টস ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+