হোম / জাতীয় / থ্যালাসেমিয়া রোগীদের জাতীয় ডেটাবেজ গড়ার তাগিদ...
জাতীয়

থ্যালাসেমিয়া রোগীদের জাতীয় ডেটাবেজ গড়ার তাগিদ জুবাইদা রহমানের

নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই, ২০২৬ | ১০:৪৩ অপরাহ্ন
৬৯ বার পঠিত
ফন্ট:
দেশে থ্যালাসেমিয়া ও বিভিন্ন জন্মগত বিরল রোগে আক্রান্ত রোগীদের সঠিক হিসাব ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশব্যাপী একটি পূর্ণাঙ্গ ডেটাবেজ তৈরির আহ্বান জানিয়েছেন ডা. জুবাইদা রহমান।

দেশে থ্যালাসেমিয়া ও বিভিন্ন জন্মগত বিরল রোগে আক্রান্ত রোগীদের সঠিক হিসাব ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশব্যাপী একটি পূর্ণাঙ্গ ডেটাবেজ তৈরির আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত ‘রক্তদাতা সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি (বিটিএস)।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, “দেশজুড়ে থ্যালাসেমিয়া এবং অন্যান্য জন্মগত ও বিরল রোগে আক্রান্ত রোগীদের একটি জাতীয় ডেটাবেজ প্রস্তুত করা এবং নিয়মিত রেজিস্টার মেইনটেইন করা এখন সময়ের দাবি। থ্যালাসেমিয়া যোদ্ধাদের পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব না হলেও, আন্তরিক সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে তাদের এবং তাদের পরিবারের পাশে আশ্বাসের হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।”

রোগটি প্রতিরোধে সচেতনতা ও আগাম শনাক্তকরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, “গর্ভধারণকালীন সময়েই বিশেষ স্ক্রিনিংয়ের মাধ্যমে এ রোগ শনাক্ত করা সম্ভব। সাধারণ স্ক্রিনিং টেস্টের মাধ্যমে যেকোনো বয়সেই এই রোগ ধরা পড়ে। তাই থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশব্যাপী ব্যাপক সচেতনতা গড়ে তুলতে হবে। এ জন্য জেলা সদর হাসপাতাল থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন এমনকি গ্রাম পর্যায় পর্যন্ত শনাক্তকরণ প্রক্রিয়া ছড়িয়ে দিতে হবে।”

স্বাস্থ্যখাতে নতুন জনবল প্রশিক্ষণের তাগিদ দিয়ে তিনি আরও বলেন, “যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, তাদেরকে থ্যালাসেমিয়ার উপসর্গ, চিকিৎসা এবং রোগীদের মানসিক সমর্থনের বিষয়ে সম্যক প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।”

স্বেচ্ছায় রক্তদাতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে ডা. জুবাইদা রহমান তাঁর কন্যা জাইমা রহমানের কথা উল্লেখ করে বলেন, “স্বেচ্ছায় রক্তদান একটি অত্যন্ত মানবিক কাজ। আমার কন্যা জাইমা রহমান এ পর্যন্ত সাতবার স্বেচ্ছায় রক্তদান করেছেন, একজন মা ও রক্তদাতা হিসেবে আমি তাঁকে এবং দেশের সকল স্বেচ্ছাসেবী রক্তদাতাকে আন্তরিক অভিনন্দন জানাই।”

একই সাথে ১৯৮৯ সাল থেকে দীর্ঘ সময় ধরে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের সেবায় অবদান রাখার জন্য তিনি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সকল সদস্যের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মতিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+